ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আরও ৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালেই ভর্তি হয়েছেন তিনজন। ঢাকার বাইরে সারাদেশে নতুন একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সাতজন রোগী ভর্তি রয়েছেন।


এ বছর ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১০৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।


গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑